ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া সেনিহারী সরকারপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে রাজেকুল ইসলাম নামে এক ব্যক্তির ঘরে আগুন ও জোরপূর্বক জমিতে হালচাষ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় রুহিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন রাজেকুল।
রাজেকুল অভিযোগ করে বলেন, বুধবার রাতের অন্ধকারে চাচাতো ভাই হুমায়ুন কবির বিপ্লব, মাজহারুল ইসলাম বাদল ও সাদেকুল ইসলামসহ আরও ৩-৪ জন আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে আমার ঘর পুড়ে যায়। পাট খেতে ট্রাক্টর দিয়ে জোরপূর্বক হালচাষ করায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসআই সুলতান জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।