গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের চাষাঢ়া-সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী মহানগর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, এবি পার্টির মহানগর সভাপতি শাজাহান বেপারি প্রমুখ।