হকারদের পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক হকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী অংশ নেন। বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কমিউনিস্ট পার্টিও কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা। এতে হকার ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। বক্তারা হকারদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানান।