কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১০ ডাকাত সদস্য আটক হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জিম্মি তিন জেলেকে। এ ছাড়া পৃথক অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল, সিমেন্টসহ আটক হয়েছে আটজন। গতকাল সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন খবরে শুক্রবার রাত ৯টায় কোস্টগার্ড কক্সবাজারের কলাতলী বিচসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত দিলে পালানোর চেষ্টা চালায়। কোস্টগার্ড বোটটি ধাওয়া দিয়ে আটক করে। তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলিসহ ডাকাত পারভেজ বাহিনীর ১০ জনকে আটক করে। তাদের কাছে জিম্মি বোট ও জীবিত তিন জেলেকে উদ্ধার করা হয়। অন্যদিকে গতকাল চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ এলাকা একটি ফিশিং বোট থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৫ হাজার লিটার ডিজেল, ৫৪ লিটার ইঞ্জিন কুল্যান্ট, ৭০ লিটার গিয়ার অয়েল, ৪০ লিটার সুপার মোটর অয়েল, একটি ডিজেল ইঞ্জিন, চারটি গ্যাস সিলিন্ডারসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়। এ ছাড়া বাকখালীতে আরেকটি ফিশিং বোট থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ আটক করা হয় তিন পাচারকারীকে।
শিরোনাম
- জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যান হবে শেনজেন ভিসার আবেদন
- সিলেটে মানব পাচারকারীসহ ১৪ অনুপ্রবেশকারী আটক
- ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো
- ইউএইতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
- বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
- বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ
- মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
- মেসি জাদুতে নু স্টেডিয়ামে অবশেষে জয়ের হাসি মায়ামির
- ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
- ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে: ট্রাম্প
- বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
- জবি ক্যারিয়ার ক্লাবের ‘ট্রেন টু ম্যানিয়াক’ ইভেন্টের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
- নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনা ব্র্যান্ড ‘অ্যানটা’
- কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- সৌদি আরবে আটক হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক
- রাজশাহীতে দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার কারাদণ্ড
- অনাকাঙ্ক্ষিত বৃষ্টি ও শ্রমিক সংকটে বিপাকে বুড়িচংয়ের কৃষক
- চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
- কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন
ডাকাতদলের হাতে জিম্মি তিন জেলে উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
৪৫ মিনিট আগে | নগর জীবন
ইউএইতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে