কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রি করায় এক ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার সিংগারডাবড়ীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান। কৃষি বিভাগ জানায়, সিংগারডাবড়ীহাট এলাকার রিসা বীজ ভান্ডার নামের একটি দোকান থেকে অনুমোদনহীন ৬২৬টি প্যাকেট বালাইনাশকসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়।