দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী কৃষকের মাঝে বস্তায় আদা ও হলুদ চাষে মৌলিক প্রশিক্ষণ এবং ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল দিনব্যাপী বেসরকারি সংস্থা বেসিকের আয়োজনে উপজেলার সুজাপুর গ্রামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে একটি করে ফলদ গাছ, শাজিনা গাছ, হলুদ ও আদা বীজসহ খালি বস্তা বিতরণ করা হয়।