কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে ৩০০ জনকে বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়েছে। সদরের হরিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস ভিলেজের উদ্যোগে এ সব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম। বক্তারা বলেন, শিশুদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।