নাটোরের গুরুদাসপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, উপজেলা নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না থাকলেও রবিবার বিকালে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে মাসুদ রানা মহড়া দেন। তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক। নিজের অবস্থান জানান দিতেই মহড়াটি করেন তিনি। প্রায় ৪০০ নেতা-কর্মী নিয়ে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মহড়া ঘিরে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে।