গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদ থেকে জব্দ করা প্রায় ২১ হাজার সিএফটি বালু লুটের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় নুরনবী মিয়া ওরফে নয়ন (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরনবী রংপুরের মিঠাপুকুর উপজেলার চকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার নগর কাটগড়া এলাকায় ঘাঘট নদ থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গত বছরের ১৪ মার্চ সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীন অভিযান চালিয়ে প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করেন।