ফতুল্লায় একটি বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে পাগলা নয়ামাটি এলাকার হুমায়ুন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির লোকজন জানান, ভোররাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। তারা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে চোখ ও হাত-পা বেঁধে ফেলে। নগদ প্রায় ২ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।