গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকালে পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় হঠাৎ টিনশেড কলোনির একটি কক্ষে আগুন লাগে। আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে। ততক্ষণে আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।