টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার রাতে টঙ্গীর আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা হলেন- কিশোরগঞ্জে ভৈরব উপজেলার বাসিন্দা মিতু আক্তার (২৩) ও শারমিন (১৯)। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। জানা যায়, গোপন খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। শাহীন মাহমুদ বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।