গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে ইলমা খানম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বড় পারুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের রবিউল শেখের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহমেদ। জানা গেছে, ইলমা বাড়ির পাশের পুকুরে নেমে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।