সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ৩০ পরিবারের ২ শতাধিক মানুষ নয় দিন ধরে অবরুদ্ধ অবস্থায় আছেন। এ বিড়ম্বনা থেকে পরিত্রাণ পেতে থানায় লিখিত অভিযোগ করেছেন মফিজল হক নামে এক ভুক্তভোগী। তিনি গ্রামের ছলেহ হকের ছেলে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। জানা যায়, মফিজল হকের বসতবাড়ির পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে। এ রাস্তায় আশপাশের ৩০-৩৫টি পরিবারের ১৫০ থেকে ২০০ মানুষ চলাচল করেন। সরেজমিন দেখা যায়, বাঁশ আর কঞ্চি দিয়ে বেড়া দেওয়া রাস্তায়। বাড়ি থেকে বের হওয়ার অন্য ছোটো পথগুলোতেও বেড়া দেওয়া হয়েছে। আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছে অবরুদ্ধ ৩০ পরিবারের নারী, পুরুষ, শিশু-বৃদ্ধরা। অভিযুক্ত মঞ্জু মিয়া বলেন, ১০-১২ বছর থেকে আমাদের মামলা দিয়ে হয়রানি করছে তারা। এ কারণে এটা করেছি। পুলিশ জানায়, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি
- সৌদি আরব পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী
- সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী
- স্কুলের পাশাপাশি সন্তানদের খেলার মাঠেও সময় দিন: বিদ্যুৎমন্ত্রী
- জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
- দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের
- ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
- আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা
- রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে চীনের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানাল তেহরান
- পুতিন-শি বৈঠকে গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের চীন সফর
- যুদ্ধের ময়দান নয়, এবার খামারে নজর কাড়ছে ‘ট্রাম্প-নেতানিয়াহু’
- মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেফতার
- মাদারীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
- ভয়াবহ খাদ্য সংকটে জর্জরিত সুদান, বাস্তুচ্যুত কোটি মানুষ
- জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড
- নবীনগরে বাড়ছে ওকিনাওয়া মিষ্টি আলুর আবাদ ও চাহিদা
- কুলিয়ারচরে গ্রামের নাম পরিবর্তনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন