গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধূ ববিতা বেগম হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলার ঢোলভাঙ্গা বাজারে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে রাখেন। এর ফলে রাস্তার দুই পাশে প্রায় ১ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন নিহত ববিতার মা আসমা বেগম, বোন কবিতা, ছেলে হানিফ প্রমুখ।