নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে মজুত করা ৯১ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল উপজেলার রয়না ফিলিং স্টেশন সংলগ্ন সুবর্ণ হোটেল থেকে এসব তেল জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরে চকপাড়া গ্রামের রিয়াজুল হক রিজু ও তার ছেলে রুবেল ওই হোটেলে তেল মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিল। গোপন খবরে গতকাল সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর অভিযান চালিয়ে ৯১ লিটার তেল জব্দ করেন। এ সময় রিজু ও তার ছেলে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিজুর স্ত্রী রাইমা খাতুনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা তেল বিক্রি করে ১০ হাজার ৪৬৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।