এসএসসি পরীক্ষা শুরু আজ। অথচ আগের দিন গতকাল গাইবান্ধার বিভিন্ন উপজেলার দুই শতাধিক শিক্ষার্থী প্রবেশপত্র হাতে না পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে পরীক্ষা দিতে পারবে কি না এ শঙ্কায় দিন কাটে শিক্ষার্থীদের। উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরাও। গতকাল সকাল থেকেই পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চবিদ্যালয়ের ৩৬ পরীক্ষার্থীকে প্রবেশপত্রের আশায় ইউএনও কার্যালয়ের বারান্দায় অপেক্ষা করতে দেখা যায়। শিক্ষার্থী আরেফা, জুঁই, জিহাদ, সিয়াম জানায়, এখনো প্রবেশপত্র হাতে পাইনি। শিক্ষার্থীদের অভিভাবকরাও চরম উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান সোহেল ও অফিস সহকারী নাঈমের গাফিলতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকজন অভিভাবক বলেন, প্রবেশপত্র দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে দফায় দফায় টাকা দাবি করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অফিস সহকারী নাঈম প্রবেশপত্রের নামে মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। শুধু জুনদহ উচ্চ বিদ্যালয়েই নয়, পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আরও ২৯ পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ উঠেছে। একইভাবে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমইউ অ্যাকাডেমির প্রায় দেড়শ শিক্ষার্থীর হাতে ভুলে ভরা প্রবেশপত্র তুলে দেওয়া হয়, যা নিয়েও সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
- সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
- ৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
- সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’
- সৌন্দর্যের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে ‘আগলি শ্যু’
- চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ
- প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী
- ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
- নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান
- কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ
- সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
- জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: পীর সাহেব চরমোনাই
- হামে আক্রান্ত যমজ শিশুর পাশে প্রধানমন্ত্রী
- পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার প্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসকে মনোনয়ন বিজেপির
- কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্সক্যাভেটরে আগুন
- বৃহৎ ঋণ ও একক ঋণগ্রহীতা সীমায় নতুন শিথিলতা বাংলাদেশ ব্যাংকের
- তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রশাসনের, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা
- ইউক্রেনে ৫৬ ক্ষেপণাস্ত্র ও ৬৭৫ ড্রোন হামলা রাশিয়ার, হতাহত ৪৯
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানি অভিনেত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র জেরে ফরাসি প্রেসিডেন্টকে স্ত্রীর ‘চড়’
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম