লক্ষ্মীপুরে নির্জন বাগানে রহস্যময় বিশাল সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ সুড়ঙ্গকে স্থানীয় অনেকেই অভিহিত করেন ‘বাঙ্কার’ নামে। এর প্রবেশপথ বাঁশ ও গাছের ডালপালা দিয়ে ঢাকা থাকায় বোঝা যেত না। ছিল ভিতর থেকে ওঠা-নামার সিঁড়ি, পাওয়া যায় বিছানাও। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সুড়ঙ্গের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে সুড়ঙ্গ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। পরে কে বা কারা সুড়ঙ্গটি ভেঙে দেয়, বলছেন স্থানীয়রা। তবে পুলিশ বলছে, বাগানের ভিতরে এটি মাদকের আস্তানা। নির্জন বাগানের ভিতরে মাটি খুঁড়ে মাদক কারবারি ও সেবনকারীরা এই সুড়ঙ্গ তৈরি করেছিল। এ সুড়ঙ্গে তিন-চারজন একসঙ্গে অবস্থান করতে পারতেন। এখানে দিনরাত চলত মাদক সেবন। সুজন সাহা ভক্ত নামে এক যুবক এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে প্রফুল্ল সাহার বাড়ির পাশের বাগানে চাঞ্চল্যকর এ সুড়ঙ্গ দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমায়। স্থানীয়রা জানায়, মাদক কারবারি চক্রের ভয়ে এ নিয়ে কেউ কিছু বলতে পারেনি। দালালবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী বলেন, সুজন মাদক কারবারি। সুড়ঙ্গটির ভিডিও ছড়িয়ে পড়ার পর ধারণা করা হচ্ছে, সুজনই তা ভেঙে ফেলেছে। এ ব্যাপারে বক্তব্য জানতে একদল সংবাদকর্মী সুজন সাহার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী সুবাঙ্কা সাহা বলেন, সুড়ঙ্গটি তার স্বামী বানিয়েছিল। সেখানে সুজন আড্ডা দিত ও সিগারেট খেত। এর বাইরে কিছু তিনি জানেন না। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদকের আস্তানার বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
- হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়
- হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান
- আগামী মাসে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী
- দিল্লির ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যা জানালো ঢাকা
- ধর্ষণ মামলায় দোষী নরওয়ে যুবরাজের সৎছেলে, চার বছরের কারাদণ্ড
- যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ
- ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন
- নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
- অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী
- সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়
- ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চলবে : প্রশাসক জহির হোসেন
- ইসলামী ব্যাংকের বিষয়ে নেওয়া সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলো এবিবি
- এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে বাধা হিসেবে বিবেচিত হবে ইসরায়েল: বিশ্লেষক
- ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৮
- দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু
- চেলসি ছেড়ে রিয়ালে যোগ দিলেন সাবেক বার্সাবয় কুকুরেয়া
- বগুড়ার মোকামতলা উপজেলায় তিন ইউনিয়নসহ পৌরসভা গঠনের গেজেট প্রকাশ
- জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ
- ৮ কোটি ৪১ লাখ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি বিতরণ
নির্জন বাগানে সুড়ঙ্গ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
১৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী
৩১ মিনিট আগে | মন্ত্রীকথন
ইরানের ‘পারমাণবিক অস্ত্রের’ সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না : ট্রাম্প
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম