গাইবান্ধা, রংপুর ও লালমনিরহাটে অনলাইন প্রতারণার অভিযোগে মাস্টার এজেন্টসহ ১০ জনকে আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর- লালমনিরহাট : পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে সদর উপজেলা ও কালীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, সদর উপজেলার রতিপুর গ্রামে অভিযান চালায়। সেখানে একটি বাড়িতে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেন চলাকালে ছয়জনকে আটক করা হয়। রংপুর : অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ওই গ্রামের নুর নবীর ছেলে নুরুজ্জামান (২১) ও ইব্রাহিম আলীর ছেলে খায়রুল ইসলাম (৪২)। তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, আটটি সিম, একটি ল্যাপটপ, সাতটি ভুয়া পাসপোর্টের কালার ফটোকপি, তিনসেট অস্ট্রেলিয়ান ভুয়া ওয়ার্ক পারমিট, তিনকপি ভুয়া অস্ট্রেলিয়ান ভিসাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা অন্যদের যোগসাজসে অনলাইনে জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে জনসাধারনকে সর্বশান্ত করে আসছিল। গাইবান্ধা : সাঘাটায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অভিযোগে মাস্টার এজেন্টসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা হলেন- উপজেলার হাসিলকান্দি এলাকার শাফিন আহমেদ বিপুল (৩৩) ও ঝাড়াবর্ষা এলাকার পলাশ চন্দ্র ঘোষ (৩২)।
শিরোনাম
- পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করল শুভেন্দুর সরকার
- প্রধানমন্ত্রীর ‘স্পিরিট ও স্পিড’ বজায় রাখুন, কর্মকর্তাদের বার্তা প্রতিমন্ত্রী মীর হেলালের
- নতুন তিন মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর
- দীর্ঘ বিরতির পর শেয়ারবাজার খুলছে ইরান, আতঙ্কে বিনিয়োগকারীরা
- ইউপি সদস্যদের বিরুদ্ধে রাস্তার ইট তুলে নিয়ে বাড়িতে বাথরুম তৈরির অভিযোগ
- ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু
- নিম্ন-কার্বন নগর উন্নয়নে নতুন উদ্যোগ ইউএনডিপি ও বাংলাদেশের
- ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭
- সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি: টেলিযোগাযোগমন্ত্রী
- বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম
- সৌদিতে ১৬টি যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
- বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
- আখাউড়ায় মতবিনিময় সভায় মাদক ও যানজট নিরসনের দাবি
- সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- খামারিদের বাড়িতে ‘রক্তমাখা চিঠি’ দিয়ে ডাকাতি ও হত্যার হুমকি
- ‘শিক্ষার পরিবেশ করে দিলাম, এখন চাই শিক্ষার মানোন্নয়ন’
- ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধান নিহত, আহত ২
- ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
- জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার বিচার দাবি জাকসুর, মহাসড়ক অবরোধ
- জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপের নির্দেশনা মির্জা ফখরুলের
অনলাইন প্রতারণা, মাস্টার এজেন্টসহ আটক ১০
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩, দুই হামলাকারীর মরদেহ উদ্ধার
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মালদ্বীপে ভয়াবহ স্কুবা ডাইভিং দুর্ঘটনা, নিখোঁজ চার ইতালি নাগরিকের মরদেহ উদ্ধার
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মাঝ আকাশে একটু বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন, শেষমেশ কামড় দিলেন বিমানকর্মীকে
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
১৮ ঘণ্টা আগে | নগর জীবন
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র্যাব, হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন