উপকূলের তীব্র লবণাক্ত এলাকা বাগেরহাটে বিদেশি ৫০ জাতের আম চাষ করেছেন মো. আবু বক্কর শেখ নামে এক নার্সারি ব্যবসায়ী। মোরেলগঞ্জ উপজেলায় দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতি ব্রুজবাড়ি গ্রামের এ নার্সারি ব্যবসায়ী ১০ বছর আগে স্থানীয়দের পরামর্শে বিদেশি জাতের আম চাষ শুরু করেন। তিনি আড়াই একর জমিতে গড়ে তুলেছেন একটি সমৃদ্ধ আমবাগান, যেখানে বিদেশি ৫০ জাতসহ দেশি অনেক জাতের আম রয়েছে। তার বাগানে বিদেশি আমের মধ্যে রয়েছে চিয়াংমাই, কিং অব চাকাপাত, মিয়াজাকি, ব্যানানা ম্যাংগো, ব্ল্যাক স্টোন, রেড পালমার, ব্রুনাই কিংসহ নানান জাতের সুমিষ্টি আম। এ ছাড়া দেশি আমের মধ্যে গোপালভোগ, হিমসাগর খিরসাপাত, ল্যাংড়া, হাঁড়িভাঙার মতো জনপ্রিয় জাতও রয়েছে। বারি-১১ জাতের আম যা সারা বছরজুড়ে ফল দেয়। স্বাদ ও গুণে এসব আম সব শ্রেণির ক্রেতাদের কাছে জনপ্রিয়। তার এ বাগানে ঘুরে চোখে পড়ে আমের ভারে নুয়ে পড়া গাছ, যা সহজেই আমপ্রেমীদের সহজেই মন কেড়ে নেয়। বিদেশি প্রজাতির এসব আমসহ দেশের বিভিন্ন প্রজাতির আম ও গ্রাফটিং করা চারা বিক্রি করে বছরে কয়েক লাখ টাকা আয় করছেন তিনি। তার এ সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরাও। আবু বক্কর শেখ জানান, ‘আমার একর জমিতে ৫০ প্রজাতির বিদেশিসহ সব মিলিয়ে ৫০০টির বেশি আম গাছ রয়েছে। প্রতিটি গাছ কিনতে খরচ হয়েছে ৩০০ টাকা থেকে ১ হাজার টাকা। বাগানে সবচেয়ে বেশি রয়েছে থাই জাতের আম গাছ। এ বছর প্রতিটি গাছ থেকে ২০ থেকে ৪০ কেজি পর্যন্ত আম উৎপাদন হয়েছে। গত বছর এসব বিদেশি আমবাগান থেকেই সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। কয়েক দিনের মধ্যেই এসব দেশি আম পাকতে শুরু করবে। এবারও ভালো দামে বাগান থেকে আম বিক্রি করতে পারব। দেশি আমের তুলনায় বিদেশি আমে লাভ বেশি। উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, ‘চিয়াংমাই ও চাকাপাত থাইল্যান্ডের জনপ্রিয় আমের জাত। দেশে এসব জাত ব্যাপক সাড়া ফেলেছে। পোকামাকড়ের আক্রমণ রোধে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে।
শিরোনাম
- ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
- হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়
- হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান
- আগামী মাসে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী
- দিল্লির ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যা জানালো ঢাকা
- ধর্ষণ মামলায় দোষী নরওয়ে যুবরাজের সৎছেলে, চার বছরের কারাদণ্ড
- যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ
- ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন
- নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
- অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী
- সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়
- ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চলবে : প্রশাসক জহির হোসেন
- ইসলামী ব্যাংকের বিষয়ে নেওয়া সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলো এবিবি
- এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে বাধা হিসেবে বিবেচিত হবে ইসরায়েল: বিশ্লেষক
- ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৮
- দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু
- চেলসি ছেড়ে রিয়ালে যোগ দিলেন সাবেক বার্সাবয় কুকুরেয়া
- বগুড়ার মোকামতলা উপজেলায় তিন ইউনিয়নসহ পৌরসভা গঠনের গেজেট প্রকাশ
- জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ
- ৮ কোটি ৪১ লাখ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি বিতরণ
এক বাগানেই বিদেশি ৫০ জাতের আম
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী
১৫ মিনিট আগে | মন্ত্রীকথন
নারী কর্মীদের উন্নয়নে ‘হার এশিয়াটিক সার্কেল’ চালু করল এশিয়াটিক থ্রিসিক্সটি
৩৬ মিনিট আগে | কর্পোরেট কর্নার
ইরানের ‘পারমাণবিক অস্ত্রের’ সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না : ট্রাম্প
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম