সোনারগাঁয়ে ভবনের ঠিকাদারি কাজের পাওনা টাকা চাওয়ায় নুরুদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নুরুদ্দিন ভোলা জেলার মালেরহাট গ্রামের সেলিমের ছেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, লাশ মর্গে আছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। জানা গেছে, নুরউদ্দিনকে পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাকে হুমকি দিচ্ছিলেন গঙ্গানগর এলাকার আবদুর রব ও তার দুই ছেলে। বৃহস্পতিবার নুরউদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করেন রবের ছেলে হৃদয়। এতে তিনি গুরুতর আহত হন।