চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে (বার) সালিশে দুই পক্ষের হামলায় ১৪ জন আহত হয়েছেন। লাঞ্ছনার শিকার হয়েছেন ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার বিকালে। হামলার আট ঘণ্টা পর রাত ১২টার দিকে আইনজীবী সমিতি ভবন থেকে আহত দুজনকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শী, হামলার শিকার আহত ব্যক্তি এবং পুলিশ জানায়, রবিবার বিকালে সালিশ কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। ইমাম হাসান বারু নামে এক ব্যক্তিকে আটক করে মারধর করেন আইনজীবী ও তাঁদের সহকারীরা। বারুর দুই ছেলে ও পরিচিত কয়েকজন এসে পাল্টা হামলা করেন। এক পর্যায়ে তাঁদেরও আটক করে মারধর করা হয়। পুলিশ আটক ব্যক্তিদের উদ্বার করে হাসপাতালে নেয়। এ সময় স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান তুষার খবর সংগ্রহে গেলে তাঁকেও টেনে হিঁচড়ে দোতলায় নিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। তাঁর মুঠোফোন ও আইডি কার্ড কেড়ে নেওয়া হয়। পুলিশের বিশেষ শাখার এক সদস্যের মুঠোফোন কেড়ে নিয়ে তাঁকে হুমকি ও গালিগালাজ করা হয়েছে। অবরুদ্ধ সাংবাদিককে ছাড়িয়ে আনতে কয়েকজন সিনিয়র সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও চড়াও হন কয়েকজন আইনজীবী। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ জানান, এ ঘটনায় উভয় পক্ষে ১৪ জন আহত হয়েছেন। রাতে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব সদর থানায় লিখিত এজাহার দিয়েছেন। পাল্টা মামলা করেছে আসামিপক্ষও। আবু হাসিব বলেন, আদালতের নির্দেশে সিআর মামলার বাদী-বিবাদী পক্ষ নিয়ে সালিশ চলছিল।
শিরোনাম
- ভিসা দেয়নি কানাডা, ঘানার প্রথম ম্যাচে দর্শকের ভূমিকায় তারকা মিডফিল্ডার
- নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ
- বিশ্বকাপে জয় অধরাই রয়ে গেল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা
- লারিনের গোলে সমতায় ফিরল কানাডা
- প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা
- নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?
- প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ
- বিশ্বকাপে সর্বোচ্চ জয় ব্রাজিলের, আর্জেন্টিনা কত নম্বরে
- বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি
- মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান
- ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
- ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড
- খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : পানিসম্পদ মন্ত্রী
- কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
- ‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
- দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
- বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী
জেলা বারে সালিশে হামলা, আহত ১৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম