গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স অ্যান্ড প্রতিশ্রুতি কৃষি ঘর’-এর সামনে থেকে কীটনাশক ওষুধসহ ৩০ বস্তা নকল বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ। এর আগে রবিবার কীটনাশক ওষুধসহ এসব সার জব্দ করা হয়। জব্দকরা কীটনাশক ও সার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে।