সিরাজগঞ্জের কামারখন্দে নানাবাড়িতে বেড়াতে এসে হোসাইন নামে দেড় বছরের এক শিশু ভাগাড়ের পানিতে ডুবে মারা গেছে। গতকাল সকালে উপজেলার আলোকদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন উপজেলার পাইকোশা গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং আলোকদিয়ার গ্রামের সাহেব আলী সরকারের নাতি। হোসাইনের মামা মোহাম্মদ আলী জানান, ‘আমার বোন হোসাইনকে বাড়ির ভিতরে রেখে তার কাপড় ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় ঘরের পেছনের ভাগাড়ে পড়ে যায় হোসাইন। বাড়ির লোকজন ভাগাড় থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামারখন্দ থানার ওসি হাসমত আলী জানান, ‘পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যুর ঘটনাটি শুনেছি।’