রংপুরের পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে ডিবি পুলিশ।গতকাল উপজেলার মাদারগঞ্জের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্ট ফোন ও ২৬টি সিম কার্ড উদ্ধার করা হয়। আটকরা হলেন- জাকারিয়া ইসলাম জিম (২২), জাহিদ হোসেন (১৭), আল মাসুদ শেখ (২৭), হাদিউল আলম (৩০), জিশান মণ্ডল (২২), রাব্বি প্রধান (২৪), আরিফ বিল্লাহ ও সুজন চন্দ্র সাহা (২৩)।
পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, আটকদের বিরুদ্ধে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে।