পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুটি ইউনিয়নের ৪ হাজার ৪৭০টি হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নে উপকারভোগীদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়। এদের মধ্যে আকচা ইউনিয়ন পরিষদের ২ হাজার ২৫০ জন এবং চিলারং ইউনিয়নের ২ হাজার ২২০ জন কার্ডধারী ভিজিএফের চাল পেয়েছেন।
চিলারং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোভা আলী বলেন, সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ঈদের ঠিক আগ মুহূর্তে সরকারের এ সহায়তা তাদের পরিবার পরিচালনায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে বলেন জানিয়েছেন উপকারভোগীরা।