‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের শহীদ রফিক চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি সেখান থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আরিফ আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজহাজ্ব খবিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ইন্তাজ উদ্দিন, সদস্য মো. কাবুল উদ্দিন খান, হাফিজ উদ্দিন, সামসুন্নবী তুলিপসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের এ কর্মসূচি আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন