গোপালগঞ্জে দুইটি পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটের সামনের রাস্তায় এই বিস্ফোরণ ঘটে।
গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, রাত ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা প্রশাসক কার্যালয় ও জেলা স্টেডিয়ামের সামনের তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা দুইটি পটকা বিস্ফোরণ ঘটায়। এতে আশেপাশে বিকট আওয়াজ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তবে সেখানে কোনও পিলেট বা ধাতব বস্তু পাওয়া যায়নি; শুধু পাউডার পাওয়া গেছে।
তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ