সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে ব্রাহ্মণবাড়িয়া আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের মেড্ডা বাস স্ট্যান্ড এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া কোকিল টেক্সটাইল মেকানিক সমিতির সভাপতি সুজন মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়ার সঞ্চালানায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মোমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মো. মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা সহ আরও অনেকে।
এর আগে জেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত হন। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর ওলামা দলের সদস্য সচিব আবুল কাশেম।
বিডি-প্রতিদিন/আশফাক