গণসংযোগ চলাকালে ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী ওসমান হাদীর উপর গুলি বর্ষণের প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মাইজদী টাউন হল মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, বিএনপির নেতা ভিপি জসিম, আব্দুল করিম মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা হাফিজ, আবু হানিফ, বশির আহমেদ ও কলিমুল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন