গণসংযোগ চলাকালে ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের ডিসি-এসপি সড়ক থেকে বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এ সময় বক্তারা ওসামন হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসামন হাদির উপর যে হামলা হয়েছে তাকে কেন্দ্র করে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।
তারা আরও বলেন, এই চক্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তারা শরফি ওসামন হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মোমিনুল হক, অ্যাডভোকেট আানিছুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মো. মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা বাসির স্মৃতি, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাহউদ্দিন, জেলা জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া