নীলফামারী হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংসদ কার্যালয়ে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল হক জবা ও সদস্য সচিব আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা নীলফামারীকে হানাদার মুক্ত করে শহরে চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে।
বিডি-প্রতিদিন/তানিয়া