নীলফামারীতে ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটার দিকে নীলফামারী-চিলাহাটী রেলপথের তেতুলতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হৃদয় দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া এলাকার মৃত নির্মল চন্দ্র রায়ের ছেলে। সে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেললাইনের ধার দিয়ে হাঁটার সময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যায় সে।
সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মাহবুবুর রশিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে রেল পুলিশ।
বিডি-প্রতিদিন/তানিয়া