তৃণমূলে সহজে ও বিনামূল্যে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সেবা পৌঁছে দিতে মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশন, আফরোজা বেগম জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মানিকগঞ্জের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সদর উপজেলার বেলনগর গ্রামে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প থেকে ৩ শতাধিক অসহায় দুস্থ প্রান্তিক মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণসহ ব্যবস্থাপত্র দেয়া হয়।
আয়োজকরা জানান, গ্রামের পিছিয়ে পড়া মানুষের কাছে সহজে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাদের এ উদ্যোগ। সারাদেশে ৬৪ জেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে। গ্রামের অসহায় ও দুস্থ মানুষের কাছে বিনামুল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এটি একটি যথাযথ সময়োপযোগী কার্যক্রম। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি গাইনোকোলোজি, চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। যার সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি। স্থানীয় উদ্যোক্তা সংগঠন হিসাবে ছিল হাবিুবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন। ক্যাম্পে ৬ চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা সেবা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মানিকগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিমুল হাই, বিডি ফাইনান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান কায়সার হামিদ, হাবিুবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রশিদ বিশ্বাস, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার বসুন্ধরার অপারেশন ম্যানেজার নার্গিস আক্তার চৈতি প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল