ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় হয়ে হামারবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক আসান আলীসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম