ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-০৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি।
শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় বিসিক ব্রিজের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরঙ্গী গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবিরসহ অন্যরা।
এ সময় বক্তারা ওসমান হাদি ও এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/এমই