নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর সোহাগ হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আগ্রাণ এলাকার একটি গাছের শেকড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সোহাগের গ্রামের বাড়ি রংপুর জেলায়। তিনি দীর্ঘদিন ধরে নাটোরের বড়াইগ্রাম থানা কার্যালয়ের পাশের একটি বাসায় পরিবারসহ থাকতেন।
স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বন্ধুর সঙ্গে বাসা থেকে বের হন সোহাগ। এরপর সে আর বাসায় ফেরেনি। একপর্যায়ে স্বজনরা তার খোঁজ শুরু করে। আজ সন্ধ্যায় খোঁজাখুজির এক পর্যায়ে তারা আগ্রাণ এলাকায় আসেন। সেখানে গাছের শেকড়ের ভেতর থেকে ছেলের অর্ধগলিত মরদেহ দেখতে পায় তারা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। পুলিশ হত্যার কারণ ও হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করাসহ আটক করতে কাজ শুরু করেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার কারণ ও হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করতে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/কামাল