ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) শরীফ ওসমান বিন হাদির ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার বিকালে জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভে অংশ নেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক আকতার চৌধুরী, শাহীনুল ইসলাম, ইনজামামুল হক।
বক্তারা অভিযোগ করে বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত এবং এটি জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল