কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ও বিকেলে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে এবং আদিত্যপাশা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
সন্ধ্যায় নিহত টুটুল মিয়া (৩২) পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের বকুল মিয়ার ছেলে। বিকেলে নিহত ইসমাইল হোসেন (২৫) হোসেনপুর উপজেলার গোকুলনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে নিহত হন।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন জানিয়েছেন, সন্ধ্যার দিকে চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি মাইক্রোবাসের চাপায় বাইসাইকেল আরোহী টুটুল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক মোবারক হোসেন আরও জানান, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আদিত্যপাশা এলাকায় ইসমাইল হোসেন তার অটোরিকশার একটি চাকা মেরামত করার সময় হঠাৎ গাড়িটি তার ওপর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ দুটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
বিডি প্রতিদিন/আশিক