গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে একটি দল লকডাউন কর্মসূচি চালানোর চেষ্টা করলেও দেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
তিনি বলেন, লকডাউন দিয়ে কোনো লাভ হয়নি। বাংলাদেশের মানুষ একবার যাকে প্রত্যাখ্যান করে, তারা আর কখনোই সেই দলের রাজনীতিতে সাড়া দেয় না।
শনিবার সন্ধ্যায় কাশিয়ানীর রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে রাতইল ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ সেলিম। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
বিডি প্রতিদিন/আশিক