ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষদের সেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবির আয়োজনে ও ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার "বাঙ্গালী সরকার মঈনউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও বিজিবি'র সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ সুরুজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।
বক্তব্য শেষে ৫০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল