গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে জোবায়ের হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের চাষকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের হাসান ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানায়, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু জোবায়ের। পড়ে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু হেনা মো. আসাদুজ্জামান রানু। তিনি বলেন, শিশু জোবায়েরের মৃত্যুুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল