শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরতলীর হাজী শরিয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর ও যশোর অঞ্চল টিম সদস্য একেএম আলী মহসীন।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও শহর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল