ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (ডুসান)-এর ২০২৫–২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম পান্থ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের আনিসুর রহমান।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইয়াসিন আরাফাত এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর হাসান সিফাত।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে খালেদ হাসান এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে জুবায়ের আহমেদ মনোনীত হয়েছেন।
এছাড়া ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক তারিন ইসলাম রেশমী, প্রচার সম্পাদক রবিউল ইভান, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক এবং গণশিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সাবিকুন্নাহার সামান্তা দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের শিক্ষাগত, সামাজিক ও ক্যারিয়ার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশ, ঐক্য ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ও উপদেষ্টামণ্ডলী নতুন কমিটির অনুমোদন প্রদান করেছেন। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/আশফাক