পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ার-ভাটায় প্লাবিত ভূমি, খাল ও মোহনার মধ্যে সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং পানি কমিটি ও মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রকৌশলীর কার্যালয়ে এ সভা আয়োজন করে স্থানীয় পানি কমিটি ও অংশীজনীয় নেটওয়ার্ক। সহযোগিতায় ছিল ওশাস গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ।
ফিসনেট প্রকল্পের অ্যাডভোকেসি কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, উপজেলার পানি কমিটির সদস্য মো. সাইদুর রহমান, ফিশনেট প্রকল্পের উত্তরণ কলাপাড়া উপজেলা এরিয়া ম্যানেজার আবু এমরানসহ অন্যরা। বক্তারা ভরাট হয়ে যাওয়া খালগুলো খনন করার বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মৎস্যজীবী নেটওয়ার্ক ও পানি কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই