গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আয়শা বেগম (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এটি আত্মহত্যা কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে জানায় পুলিশ। নিহত আয়শা বেগম উপজেলার নাকাই ইউনিয়নের জরিদুল ইসলাম সাদ্দামের স্ত্রী ও একই এলাকার মতিয়ার রহমান রহমানের মেয়ে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মোজাম্মেল হক। এর আগে রবিবার দিবাগত রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, প্রায় ৫ বছর আগে প্রেমের সম্পর্ক করে একই এলাকার জরিদুল ইসলাম সাদ্দামের সাথে বিয়ে হয় আয়শা বেগমের। পারিবারিক দ্বন্দ কলহের জের ধরে রবিবার দিবাগত রাত ৮ টার দিকে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে আয়শা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে সে মারা যান আয়শা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মোজাম্মেল হক বলেন, ঘটনাটি আত্মহত্যা কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম