বাগেরহাটে তেল ও ডাল ফসলের আবাদ বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের কৌশল বিষয়ে একটি কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার দরিতাল্লুক এলাকায় দিনব্যাপী এ কৃষি মেলার উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত।
প্রিন্স হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী এস. এম. মুজাহিদুল ইসলাম ও মো. আল আমিন। এ সময় কৃষক ও কৃষি উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষ এখনো সয়াবিন তেলের ওপর অধিক নির্ভরশীল। অথচ সরিষা ও সূর্যমুখী তেল অধিক পুষ্টিগুণসমৃদ্ধ। পাশাপাশি স্বল্প ব্যয়ে ডাল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ কারণে তেল ও ডাল ফসলের আবাদ বৃদ্ধিতে কৃষকদের আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান তারা।
মেলায় প্রজনন বীজের বিভাজন কৌশল অনুসরণ করে বীজ বর্ধনের মাধ্যমে তেল ও ডাল ফসলের আবাদ বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল