‘স্বপ্ন দেখ, পথ তৈরি করো’ এই শ্লোগানে দুই দিনব্যাপী কুড়িগ্রাম গার্লস ড্রিম ফেয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের কুড়িগ্রাম জেলা অফিস কার্যালয় চত্বরে রবিবার এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই খুদা।
জেলার উলিপুর, চিলমারী, রাজিবপুর, রাজারহাট, রৌমারী ও কুড়িগ্রাম সদর উপজেলাসহ ৬টি থেকে আসা বিভিন্ন বয়সী তরুণীদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে অনুপ্রেরণামূলক আলোচনা করেন নারী মিডিয়াকর্মী হিসেবে ঢাকাস্থ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব প্রোডাকশন ও ফ্যাসিলেটর চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের নায়লা পারভীন পিয়া।
শত বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতাকে জয় করে জীবনকে আরো সুন্দরভাবে রাঙিয়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অংশ গ্রহণকারী তরুণীরা। পারিবারিক অস্বচ্ছতা, বাল্যবিয়ে ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের গল্প শোনান এসময় ওই মেলায় কিশোরীরা। সোমবার ফেয়ারের শেষ দ্বিতীয় দিনে দিনব্যাপী এসব তরুণীকে তাদের আত্মনির্ভরশীল হতে প্রশিক্ষণ প্রদান করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে এই গার্লস ড্রিম ফেয়ায়ের সমাপ্তি হয়। এ মেলার উদ্বোধনী ও সমাপনীতে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, মহিদেব যুব উন্নয়ন সংস্থার ডেপুটি ডিরেক্টর মইনুল হক, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান প্রমুখ। মেলায় তথ্য আলোচন সভায় জানানো হয়, বিগত ২০২২ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত-২০২টি বাল্যবিবাহ প্রতিরোধ করার পাশাপাশি জেলার ৬টি উপজেলায় টিভেট-২২৮জন, মেনটরশীপ-৫৪৫জন, আইসিটি-১৩৯ জন, দ্রুত আয়বৃদ্ধিমূলক-১হাজার ৮৭৫ জনকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ মেলায় বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক কিশোরী-নারী শিক্ষার্থীদের নিয়ে ১৪ ও ১৫ ডিসেম্বর দু’দিনব্যাপী এ গার্লস ড্রিম ফেয়ার আরডিআরএস বাংলাদেশ এবং সিএনবি প্রকল্প আয়োজন করে।
বিডি প্রতিদিন/হিমেল