মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন, উপদেষ্টা কাজী বিপ্লব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক মো. লিটন মাহমুদ, রুপা হোসেন, নাসিমা আক্তার রিতা, রাজ মল্লিক, সাজ্জাদ হোসেন, মো. শাহিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ