মানিকগঞ্জে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ